1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

বরগুনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে একই এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ট্রলার মালিক আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহসভাপতি আবুল হোসেন ফরাজী টালার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বেলা ১১টার দিকে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ঝড়ের কবলে পড়ে আল্লাহর দান নামের ট্রলারটি উল্টে যায়। এ সময় ৩ জেলে নিখোঁজ হয়।

নিহত জেলেরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

আবুল হোসেন ফরাজী বলেন, ঘটনার পরেই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিহতের আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছিল। তারা উদ্ধার করে লাশ নিয়ে আসতেছে। তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব না হলেও উদ্ধার কাজ চলছে।

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, ৩ জন জেলে নিখোঁজের বিষয়ে আমরা জেনেছি তবে উদ্ধার হয়েছে এ বিষটি আমাকে কেউ জানায়নি। তা ছাড়া ট্রলারটি উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026