1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

আফগানিস্তান ইস্যুতে বৈঠকে বসছে জি-২০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২২১ বার দেখা হয়েছে

১৫ আগস্ট আশরাফ গনির সরকারকে হটিয়ে কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পর তারা দেশের সব অঞ্চল দখলে নিয়ে ঘোষণা করে নতুন অন্তর্বর্তী সরকারের। গোষ্ঠীটি নানা দিকে তোড়জোড় চালাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি আদায়ের জন্য। এর মধ্যে জি-২০ জোটভুক্ত দেশগুলো আফগানিস্তান ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে।

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বুধবার জানান, আফগানিস্তান ইস্যুতে জি-২০ জোটের সম্মেলন অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। খবর টোলো নিউজের।

জি-২০ জোটের বর্তমান সভাপতি ইতালি।

দ্রাঘি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এমন একটি জায়গায় পৌঁছেছি, যেখানে আমাদের শুধু জীবন বাঁচানোর চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কেও আফগানিস্তান যেন জঙ্গিদের আশ্রয়স্থল হতে না পারে তা রোধ করার জন্য একটি কৌশল নির্ধারণ করতে হবে।

দ্রাঘি আরও বলেন, আমি বিশ্বাস করি, একটি মানবিক বিপর্যয় এড়ানোর জন্য তাদের সহায়তায় কিছু করা বিশ্বের ধনী দেশগুলোর দায়িত্ব।

গনি সরকারের পতনের পর থেকেই দেশটি থেকে পালানোর চেষ্টা করেছেন অসংখ্য আফগান।  অনেককে বিশ্বের বিভিন্ন দেশ ঝুঁকিপূর্ণ আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে গেছে। যদি বর্তমান পরিস্থিতির উন্নতি না হয়, তবে আফগানিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026