1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

পাকিস্তানের বেলুচিস্তানে ভূমিকম্পে ২০ জনের প্রাণহানি, আহত ৩০০

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৩২ বার দেখা হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩০০ জন। নিহতদের মধ্যে ৬টি শিশু রয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে প্রদেশটির বিভিন্ন স্থানে ৫.৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নেওয়া হয়েছে।

হারনাই জেলার উপকমিশনার সোহেইল আনোয়ার হাশমি বলেছেন, চালা ও দেয়াল ধসে পড়লে চাপা পড়ে অনেকে মারা যান। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেলুচিস্তানের রাজধানী কোয়েটায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রদেশের হারনাই জেলার কাছে এবং এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026