1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

লেবাননে বিক্ষোভে গুলি, নিহত ৬ আহত ৩০

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২২৬ বার দেখা হয়েছে

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ’র সমর্থকদের বিক্ষোভ মিছিলে বন্দুকধারীর হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ।

আজ বৃহস্পতিবার আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের রেডক্রস জানায়, গুলিতে কমপক্ষে ৬ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বন্দুকধারীদের খোঁজে সেনা পাঠানো হয়েছে। বেসামরিক লোকজনকে ঘটনার আশপাশের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এক যৌথ বিবৃতিতে, হিজবুল্লাহ ও তার সহযোগী আমাল, হামলার জন্য খ্রিস্টান লেবানিস ফোর্স পার্টিকে দায়ী করেছে।

গত বছর বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে এক বিচারককে অপসারণের দাবিতে হিজবুল্লাহর ডাকে বৃহস্পতিবার এই বিক্ষোভ হয়। হিজবুল্লাহর সমথর্করা কালো পোশাক পরে বৈরুত জাস্টিস প্যালেসের সামনে জড়ো হন। বৈরুত বিস্ফোরণের তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের আহ্বান জানিয়ে তাকে ‘পক্ষপাতদুষ্ট ও আমেরিকান দাস’ হিসেবে অভিযুক্ত করেন বিক্ষুব্ধরা।

বৈরুতের রাজপথে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় অজ্ঞাত বন্দুকধারীরা। বিক্ষোভের সময় কারা গুলি চালিয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026