1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

মাগুরার দুপক্ষের সংঘর্ষে নিহত ৪, আহত ২০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২১৬ বার দেখা হয়েছে
  • মাগুরা সংবাদদাতামাগুরায় আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে আপন দুই সহোদরসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ২০ জন। শুক্রবার বিকেলে মাগুরা সদরের জগদল গ্রামে এ সংঘর্ষ ঘটে।

    জানা যায়, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। নিহত এবং আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল হাসান জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার জগদল গ্রামে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে শুক্রবার বিকেলে ঘণ্টাব্যাপী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন জগদল দমদমা পাড়ার মৃত সাবাজ উদ্দিনের ছেলে দুই সহোদর সবুর মোল্ল্যা (৫৫) ও কবির মোল্ল্যা (৫০), চাচাতো ভাই রহমান মোল্ল্যা (৫০) ও লুৎফার মোল্ল্যার ছেলে ইমরান হোসেন (৪০)।

    তিনি আরো বলেন, লাশ হাসপাতাল মর্গে রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    জগদল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আসন্ন ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের বর্তমান মেম্বর নজরুল মোল্ল্যা এবং মেম্বর প্রার্থী সৈয়দ মোল্ল্যা সমর্থকদের মধ্যে সম্প্রতি বিরোধ চলছিল। এরই সূত্র ধরে সংঘর্ষে সৈয়দ মোল্ল্যার সমর্থক সবুর, কবির ও রহমান ঘটনাস্থলে নিহত হন। অন্যদিকে নজরুল সমর্থক এমরান আহত অবস্থায় ফরিদপুর যাওয়ার পথে মারা যান।

    এছাড়া গুরুতর আহত অবস্থায় নবির, শফিকুল্লাহ ওলিয়ার, শুভ মোল্ল্যাসহ ছয়জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহতের স্বজনরা দাবি করেন, নৌকার নমিনেশনপ্রাপ্ত বর্তমান আওয়ামী লীগের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম ও তার সমর্থক নজরুল মেম্বর গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে সবুর, কবির ও রহমানকে কুপিয়ে হত্যা করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026