1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

কৃষকদের ভর্তুকি দিতে নিষেধ করা হয়েছিল, কিন্তু আমরা শুনিনি: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরাসরি কৃষকের হাতে ভর্তুকির টাকা পৌঁছানোর ব্যবস্থা করেছে বর্তমান সরকার। প্রায় দুই কোটি ১০ লাখ কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড দিয়ে যাচ্ছি। মাত্র ১০ টাকায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যবস্থা করে দিয়েছি।

শনিবার সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।

‘বিশ্ব খাদ্য দিবস-২০২১’ উদযাপন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

সেমিনারে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সাল থেকেই আমরা বর্গাচাষিদের বিনা জামানতে কৃষিঋণ দেওয়া শুরু করি। আমাদের লক্ষ্য ছিল ব্যাংক কৃষকের কাছে পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, বিদেশ থেকে কৃষকদের ভর্তুকি দিতে নিষেধ করা হয়েছিল। কিন্তু আমরা তাদের কথা শুনিনি। ’৯৬ সালে ক্ষমতায় আসার আগ থেকেই বিশ্বব্যাংক আমাদের পরামর্শ দিয়েছে যে ভর্তুকি দেওয়া যাবে না। আমরা বলেছিলাম পৃথিবীর সব দেশ দেয়, আমরা কেন দেব না।

দেশের মানুষের প্রথম চাহিদা খাদ্য- এমনটি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের খাদ্য দিতে হবে। এজন্য উৎপাদন বাড়াতে হবে। যদি কেউ ঋণ না দেয়, তাহলে নিজেদের পয়সায় দেব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026