1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

ক্লিন ফিড শর্ত মেনে বাংলাদেশে ফিরলো জি বাংলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ক্লিন ফিড শর্ত মেনে বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলা। বাংলাদেশে সম্প্রচারের সময় চ্যানেনটি এখন আর কোনো বিজ্ঞাপন প্রচার করছে না।

এ তথ্য নিশ্চিত করে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, ‘জি বাংলা কর্তৃপক্ষের কাছ থেকে ‘ক্লিন ফিড’ পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন।’

বন্ধ থাকা বাকি চ্যানেলগুলোও পর্যায়ক্রমে সম্প্রচারে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুই সপ্তাহ বন্ধ থাকার পর জি বাংলা কর্তৃপক্ষের কাছ থেকে গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ক্লিন ফিড পেয়ে শুক্রবার (১৫ অক্টোবর) থেকে চ্যানেলটি সম্প্রচার করছেন ক্যাবল অপারেটররা।

জানা গেছে, জি বাংলা থেকে ক্লিন ফিড পেলেও অনেক ক্যাবল অপারেটর সেটি চালাতে পারছেন না। বাড়তি খরচের কারণে এখনো অনেকে চ্যানেলটি সম্প্রচার শুরু করতে পারেনি। কারণ ক্লিন ফিড দিয়ে চ্যানেল পরিচালনার জন্য অপারেটরদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।

উল্লেখ্য, অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার সুযোগ বাংলাদেশের আইনে নেই। সেই নিয়ম বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে পরিবেশক ও কেবল অপারেটররা গত ১ অক্টোবর জি বাংলা, স্টার জলসা, স্টার স্পোর্টসহ ৬০টির মত বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।

কিন্তু ক্লিন ফিড দেয়- এরকম কিছু চ্যানেলও সে সময় বন্ধ রাখা হয়। পরে সরকারের হস্তক্ষেপে সেসব চ্যানেল আবার দেখানো শুরু করেন পরিবেশকরা।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দর্শকরা জানান, তারা দুই সপ্তাহ পর টেলিভিশনে জি বাংলার অনুষ্ঠান দেখতে পারছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026