1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

গন্ডারের পচা মাংসে হাজীর বিরিয়ানি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২০৩ বার দেখা হয়েছে

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

 

নোয়াখালীর সোনাইমুড়ীতে শনিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে গন্ডারের পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে হাজী বিরিয়ানি হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা ও দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান। সেখানে ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গন্ডারের পচা মাংস জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনাইমুড়ী বাজারের বাসিন্দা খলিলুর রহমান বলেন, স্বাদের কারণে অনেক জনপ্রিয়তা অর্জন করে এই হাজী বিরিয়ানি হাউজ। কিন্তু জনপ্রিয়তার আড়ালে এমন ক্ষতিকর পচা মাংস বিক্রি করবে তা আমরা ভাবতেও পারিনি। প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে ভোক্তাদের ঠকাতে পারবে না তারা।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান বলেন, সোনাইমুড়ী বাজারের হাজী বিরিয়ানি হাউজ দীর্ঘ দিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ কেজি ক্ষতিকর ও গন্ডারের পচা মাংস জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026