1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নিতে নির্দেশনা প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংক-আইএমএফের অর্থায়ন নিয়ে ‘কোনো দ্বিধা নেই’: অর্থ উপদেষ্টা অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা-রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদকে বিএনপির শেষ শ্রদ্ধা ‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’

কর্ণেল (অব.) শওকত আলী নতুন প্রজন্মের প্রেরনার উৎস-বুলু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩১৯ বার দেখা হয়েছে

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগ নেতা  কর্ণেল (অব:) শওকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর ফাউন্ডেশন পল্লবীস্থ সবুজ বাংলা আবাসিক এলাকায় সিটিএফ এর কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও শরীয়তপুর ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলু বলেন-কর্ণেল (অব.) শওকত আলী নতুন প্রজন্মের প্রেরনার উৎস। দেশের রাজনীতির জগতে একটি আদর্শের নাম কর্ণেল (অব:) শওকত আলী। জাতীয় রাজনীতিতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি বঙ্গবন্ধুর সাথে অভিযুক্ত ছিলেন। তিনি একাধারে রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, আইনজীবী ও মুক্তিযোদ্ধা। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসাবে তার কর্মজীবন বর্নাঢ্যময় ছিল। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে কর্ণেল (অব.) শওকত আলী অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। শরীয়তপুর জেলার নড়িয়া এবং ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নিয়ে গঠিত শরীয়তপুর-২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জন মানুষের একান্ত আপন একজন ছিলেন কর্ণেল (অব.) শওকত আলী । কর্ণেল (অব.) শওকত আলী শুধু আওয়ামীলীগের জাতীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের মানুষের জাতীয় নেতা। বুলু আরো বলেন, কর্নেল (অব.) শওকত আলী সুস্থ ধারার এক গণতান্ত্রিক ধ্যান-ধারনায় বিশ্বাসী ছিলেন। আইনশাস্ত্র, দর্শন, বিশ্ব রাজনীতি, সামাজিক ইতিহাস, বিবর্তনের ইতিহাস, এমনকি মার্কসবাদ সম্পর্কেও তিনি অসামান্য জ্ঞানের অধিকারী ছিলেন। সভায় আরও বক্তব্য রাখেন শরীয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মোঃ  বাচ্চু বেপারী,  আব্দুর রহিম মাঝি, আব্দুর রহমান কবির, জাকির হোসেন, প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026