1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

নৌকার জনপ্রিয় প্রার্থী বাছাইয়ে গোপন মাঠ জরিপ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে
  • মনিটর করছেন শেখ হাসিনা ॥ দ্বাদশ সংসদ নির্বাচনে ঝুঁকি নেবে না আওয়ামী লীগ

উত্তম চক্রবর্তী ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন ধরনের ঝুঁকি নিতে চায় না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে ইতোমধ্যেই নৌকার জনপ্রিয় প্রার্থী বাছাইয়ে মাঠ জরিপের কাজ শুরু করেছে দলটি। আর এ গোপন মাঠ জরিপের কাজ স্বয়ং মনিটরিং করছেন দলটির প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ধরে নিয়ে আওয়ামী লীগ প্রতিটি আসনেই এবার শক্তিশালী প্রার্থীকে মনোনয়ন দেবে। তবে গত টানা তিন মেয়াদে বিতর্কিত, জনবিচ্ছিন্ন, বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা এবং দ্বন্দ্ব-কোন্দলে জড়িত মন্ত্রী-এমপিদের আগামী নির্বাচনে মনোনয়ন না পাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধ শতাধিক বিতর্কিত-জনবিচ্ছিন্ন মন্ত্রী-এমপির কপাল পুড়বে, সেসব আসনে এবার নতুন মুখ দেখা যেতে পারে বলেই মনে করছেন দলটির নীতিনির্ধারকরা।

সব বাধা কাটিয়ে আগামী জাতীয় নির্বাচনের দিকেই এখন চোখ আওয়ামী লীগের। সরকারকে চাপে রেখে দাবি আদায়ে নির্বাচনে না আসার কথা মুখে বললেও আওয়ামী লীগ নিশ্চিত শেষ পর্যন্ত দলের অস্তিত্ব রক্ষায় নির্বাচনে অংশ নেবে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দেশ-বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য হোক সেটাও প্রত্যাশা দলটির হাইকমান্ডের। আর সে কারণে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনরূপ ঝুঁকি নেবে না আওয়ামী লীগ। রাজপথের প্রধান প্রতিপক্ষ বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের জনপ্রিয়তা ও ব্যক্তি ইমেজ দিয়ে পরাজিত করতে পারে এমন যোগ্য ও পরীক্ষিত নেতাদের হাতেই এবার নৌকা প্রতীক তুলে দিতে চান দলটি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026