1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

টাকার মান আরো এক দফা কমল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

আরো এক দফা কমেছে বাংলাদেশি মুদ্রার মান। ডলারের বিপরীতে টাকার মান এক ধাক্কায় ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকা করা হয়েছে। এ নিয়ে চলতি মে মাসেই চারবার ডলারের সাথে টাকার মানের সমন্বয় করা হলো।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সিরাজুল ইসলাম জানিয়েছেন, রোববার ডলারের বিনিময়মূল্য হিসেবে ৮৭ টাকা ৯০ পয়সা থেকে ওই পরিমাণ বাড়িয়ে ৮৯ টাকা মূল্যমান নির্ধারণ করা হয়।

সোমবার থেকে আন্তঃব্যাংক লেনদেন ৮৯ টাকার হার কার্যকর হবে বলেও জানান তিনি।

এছাড়া আমদানি ও রফতানি বিল সমন্বয়ে বিনিময় হার করা হয়েছে ৮৯ টাকা ১৫ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের সাথে গত বৃহস্পতিবারের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে ব্যাংকগুলো এই দরে ডলার কেনাবেচা করবে।

এ নিয়ে চলতি মাসে চতুর্থ দফায় ডলারের দাম বাড়ানো হলো।

ঊর্ধ্বমুখী ডলারের দামের অস্থিরতা কমাতে বেশ কিছু দিন থেকেই টাকার মানের অবমূল্যায়ন করছে সরকার।

প্রথম দফায় দর বাড়ানো হয়েছিল গত ৯ মে। সেদিন ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। এর আগে ৮৬ টাকা ৪৫ পয়সা ছিল বিনিময় হার।

সর্বেশেষ ২৩ মে তৃতীয়বারের মত ডলারের বিপরীতে টাকার দর ৪০ পয়সা বাড়িয়ে আন্তঃব্যাংক লেনদেনে নির্ধারণ করা হয় ৮৭ টাকা ৯০ পয়সা। ওই দর কার্যকর ছিল রোববার পর্যন্ত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026