1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

এমপি শাওনের মামলার ধীরগতির অভিযোগে দুদকে চিঠি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে দুদকের মামলা ধীর গতিতে চলছে, এ অভিযোগ করে দুদকে চিঠি দিয়েছেন শফিকুল ইসলাম তুহিন নামের এক ব্যক্তি। চিঠিতে তিনি ভোলা-৩ আসনের জনগনের পক্ষে চিঠি দিয়েছেন বলে দাবি করেছেন।

রোববার দুদকে পাঠানো চিঠিতে তিনি লিখেন, উপ-নির্বাচনে ভোলা-৩ আসন থেকে নুরুন্নবী চৌধুরী শাওন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর পরেই তিনি নানা অপরাধে জড়িয়ে পড়েন।

 

চিঠিতে বলা হয়, ক্যাসিনো কারবারের সঙ্গে জড়িত শাওনের বিরুদ্ধে যুবলীগকর্মী ইব্রাহিমকে হত্যার অভিযোগ আছে। ২০১০ সালে জাতীয় সংসদ এলাকায় শাওনের গাড়িতে থাকা তার লাইসেন্স করা অস্ত্রের গুলিতে নিহত হন যুবলীগকর্মী ইব্রাহিম। ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও ইব্রাহিমের পরিবার শাওনকে অভিযুক্ত করে আদালতে মামলা করেছিলেন।

এছাড়া, এমপি শাওনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সম্পদ লুটপাটের অভিযোগও দুদকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ‌্য, বর্তমানে শাওনের বিরুদ্ধে দুদকের মামলা বিচারাধীন আছে। দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলাকালে বিদেশে যেন পালিয়ে যেতে না পারেন, সেজন্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ২০২১ সালের ১৩ জুন এ আদেশ দেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে বিমানবন্দর ইমিগ্রেশনকে এ নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা বলেছেন, মামলা চলছে। অগ্রগতি নেই, বিষয়টি এমন নয়। তবে, নতুন করে যদি কেউ অভিযোগ দিয়ে থাকে, সেটা খতিয়ে দেখা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026