1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষা সময়োপযোগী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর

পদ্মা সেতুর উদ্বোধন: দেশজুড়ে নিরাপত্তা জোরদার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৫১ বার দেখা হয়েছে

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত পদ্মা সেতু। ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে। তবে সেতুর উদ্বোধনকে ঘিরে নাশকতা বা ধ্বংসাত্মক কিছু ঘটিয়ে জণগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সার্বিক পরিস্থিতি পর্যালোচন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আজ গণভবণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিরাপত্তাসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থাসহ আমদানি-রপ্তানির ভারসাম্য রক্ষা, বাজার তদারকি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু এবং ডলার ও টাকার মূল্যমানের ভারসাম্য রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতু আওয়ামী লীগ সরকারের একটি বড় সাফল্য। সেতুটি নির্মাণের শুরু থেকেই সরকারবিরোধীরা ষড়যন্ত্র করছে। তারা দেশে-বিদেশে নানা অপপ্রচার চালাচ্ছে, ষড়যন্ত্র করছে। সেতুর উদ্বোধনকে ঘিরেও নাশকতার অপচেষ্টা চলছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন্স) হায়দার আলী খান গণমাধ্যমকে বলেন, সেতুকে ঘিরে দেশের বাইরে থেকেও উসকানি দেওয়া হচ্ছে। দেশের ভেতরেও কেউ এ ধরনের কাজ করতে পারে। আমরা তাদের মনিটরিং করছি। সে অনুযায়ী ফোর্স মোতায়েন করা হয়েছে। সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, যেসব জায়গায় বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে সেসব জায়গায় নজদারি বাড়ানো হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা অনুষ্ঠানস্থলে আসবেন তাদের চলাফেরা নির্বিঘ্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026