1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

সয়াবিনের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত কমল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৮৮ বার দেখা হয়েছে

দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত কমেছে। গতকাল দাম কমানোর এ ঘোষণা দিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আজ থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন ঘোষিত দাম অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৯৯ টাকায়, যার বর্তমান দাম ২০৫ টাকা। এছাড়া এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা এবং সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ ৯ জুন সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। ওই সময় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়েছিল সরকার। সেই সময় খোলা সয়াবিনের প্রতি লিটারের দাম ১৮৫ টাকা ও পাঁচ লিটারের বোতলের দাম ৯৯৭ টাকায় দাঁড়ায়।

তবে কিছুদিন আগে পাম অয়েলের দাম কমানোর ঘোষণা দেয়ায় এ দফায় পাম অয়েলের দাম নিয়ে কিছু বলা হয়নি।

গতকাল সকালে বিশ্ব বাণিজ্য সংস্থার আন্তর্জাতিক সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলন আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে তেলের দাম দু-একদিনের মধ্যে কমতে পারে বলে জানিয়েছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে। এ তেল আসে প্যারাগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। সেখান থেকে তেল দেশে পৌঁছতে ৪৫-৬০ দিন লেগে যায়। এখানে সময়ের তফাত রয়েছে, তাই চাইলেও দেশের বাজারে তাত্ক্ষণিক দাম কমানো যায় না। এই সময়ের পার্থক্যটা চিন্তা করতে হয়। তবে সুখবর হলো ইন্দোনেশিয়া থেকে এখন কিছু তেল আসে, সেখান থেকেও আসতে ১৫-২০ দিন সময় লাগে।

দেশের বাজারে তেলের দাম নির্ধারণের বিষয়ে সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে এটা ঠিক। তবে ডলারের দাম বেড়েছে, সেটাও মাথায় রাখতে হবে। এ দুটি বিষয় সমন্বয় করেই দাম নির্ধারণ করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026