1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

দাম কমলো সয়াবিন তেলের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমেছে। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও আজ রোববার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে আয়োজিত বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ভোজ্যতেলের নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

আজ বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। সেখান থেকে ১৪ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম অনুযায়ী এই তেল বিক্রি হবে ১৮৫ টাকা। আর ৯৮০ টাকায় বিক্রি হওয়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ৯১০ টাকায়। এ ছাড়া প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026