1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

ব্যাংকে জ্বালানী-বিদ্যুত সাশ্রয়ের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক

দেশে বিদ্যুত ও জ্বালানীর চলমান ঘাটতি মেটাতে তেল, গ্যাস ও বিদ্যুতে ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী এক বছরে ব্যাংকগুলোর জ্বালানি তেল ও গ্যাস ২০ শতাংশ এবং বিদ্যুতের খরচ ২৫ শতাংশ কমাতে হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ছয় মাস করে দুই ধাপে বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমাতে হবে। সাশ্রয়ী অর্থ আর্থিক বিবরণীতে দেখাতে হবে। এ টাকা অন্য কোনো খাতে খরচ করা যাবে না। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের শেষ ৬ মাস (জুলাই থেকে ডিসেম্বর) এবং ২০২৩ সালের প্রথম ৬ মাস (জানুয়ারি থেকে জুন) সময়ে ব্যাংকগুলোর ব্যয় কমানোর জন্য বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হলো।

জ্বালানি (পেট্রোল, ডিজেল, গ্যাস ইত্যাদি), অয়েল ও লুব্রিকেন্টের বরাদ্দকৃত অর্থ থেকে ব্যয় ন্যূনতম ২০ শতাংশ সাশ্রয় করতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের অবশিষ্ট ৬ মাসে ১০ শতাংশ এবং ২০২৩ সালের প্রথম ৬ মাসে ১০ শতাংশ ব্যয় কমাতে হবে। বিদ্যুৎ খাতে বরাদ্দ করা অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে। এ লক্ষ্যে চলতি বছরের অবশিষ্ট ৬ মাসে এবং ২০২৩ বছরের প্রথম ৬ মাসে আনুপাতিক হারে ব্যয় হ্রাস করতে হবে। সাশ্রয় করা অর্থ অন্য কোনো খাতে বরাদ্দ বা ব্যয় করা যাবে না।

ব্যয় কমানোর তথ্য ও দলিলাদি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শনকালে নিরীক্ষার নিমিত্তে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকদের চাহিদার পরিপ্রেক্ষিতে সরবরাহ করতে হবে। নির্দেশনার ক্ষেত্রে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যয়িত অর্থ ডিসেম্বর ২০২২ এর আর্থিক বিবরণী এবং ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের ব্যয়িত অর্থ ডিসেম্বর ২০২৩ এর আর্থিক বিবরণীতে যুক্ত করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026