1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

আওয়ামী লীগের সঙ্গে সংলাপে ইসি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৭৫ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। রবিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় ক্ষমতাসীন দলটির সঙ্গে সংলাপ শুরু হয় নির্বাচন কমিশনের।

সংলাপে অংশ নিতে আওয়ামী লীগের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ইসির গেছে। তাদের নেতৃত্ব দিচ্ছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রতিনিধি দলে আরও রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ড. মো. আব্দুর রাজ্জাক ও লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ২৬টি দল সংলাপে অংশ নেয়। আর দুটি দল নতুন সময় চেয়েছে। বিএনপিসহ নয়টি দল সংলাপ বর্জন করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026