1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

বিএনপির সরকার পতনের ডাক পাগলের প্রলাপ : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৭৬ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না তারা নাকি আবার সরকার পতন ঘটাবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।

শনিবার (৩০ জুলাই) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে এ কথা বলেন।

মানুষকে জেগে উঠতে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে ওবায়দুল কাদের বলেন, মানুষ ঠিকই জেগে আছে, কেউ ঘুমিয়ে নেই বরং বিএনপি নেতারাই জেগে জেগে ঘুমাচ্ছেন।

আন্দোলনের ফানুস উড়িয়ে তারা গভীর শীত নিন্দ্রায় চলে যাচ্ছেন- এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, কিছু একটা বলতে হবে তাই এসব হাই সাউন্ডিং শব্দ তারা ব্যবহার করে, বাস্তবে তাদের সক্ষমতা কতটুকু তা আমরা জানি, আন্দোলনের বস্তগত পরিস্থিতি বিরাজমান কিনা সেটাও বিএনপি নেতারা জানে না। বিএনপি এখন কুম্ভকর্ণ, তাদের কুম্ভকর্ণের নিন্দ্রা ভাঙ্গানো দরকার সবার আগে বলে মনে করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ধাক্কা দিয়ে কাকে ফেলে দিবেন? আওয়ামী লীগকে? আওয়ামী লীগ কি অত ঠুনকো দল? বন্দুকের নল থেকে আওয়ামী লীগ জন্ম নেয়নি।

আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলে নিজেরাই খাদের কিনারায় আছেন, আপনাদেরই খাদে পড়ে যেতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026