1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

যেভাবে আয় বাড়লো আওয়ামী লীগের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৯১ বার দেখা হয়েছে

ক্ষমতাসীন আওয়ামী লীগের খরচের চেয়ে আয় বেড়েছে। আর এ আয়ের বড় খাত মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্যফরম বিক্রি বলে জানায় দলটি।

রবিবার (৩১ জুলাই) সকালে নির্বাচন কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান।

২০২১ সালে দলটি আয় করেছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা এবং ব্যয় করেছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। ফলে আওয়ামী লীগের খরচের চেয়ে আয় বেড়েছে প্রায় ১৪ কোটি ৯৩ লাখ টাকা বেশি।

ব্যয় কমার কারণ হিসেবে দলটি জানিয়েছে, ২০২০ সালে করোনা মহামারিতে দলের নেতা-কর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। কিন্তু ২০২১ পঞ্জিকাবছরে নগদ অর্থ বিতরণের পরিমাণ কম ছিল। আওয়ামী লীগের ব্যয়ের প্রধান খাতগুলো হলো- কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিসভাড়া, প্রচার ও প্রকাশনা।

২০২০ সালের তুলনায় ২০২১ সালে দলটির আয় বেড়েছে ১০ কোটি ৯০ লাখের বেশি। তবে আগের বছরের তুলনায় ২০২১ সালে ব্যয় কমেছে তিন কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। পাশাপাশি ব্যাংকে জমা আছে ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।

২০২০ সালে আওয়ামী লীগের আয় হয় ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা, যা ২০১৯ সালের আয়ের চেয়ে ১০ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা কম। ২০১৯ সালে দলটি আয় করেছিল ২১ কোটি দুই লাখ ৪১ হাজার ৩৩০ টাকা। ২০২০ সালে আওয়ামী লীগের ব্যয় হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা, যা ২০১৯ সালের ব্যয়ের চেয়ে এক কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৩৫৬ টাকা বেশি। ২০১৯ সালে দলটির ব্যয় হয়েছিল আট কোটি ২১ লাখ এক হাজার ৫৭৫ টাকা।

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের বছরে আওয়ামী লীগের আয় হয়েছিল ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা। ব্যয় হয়েছিল ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা।

এর আগে ২০০৮ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের নিয়ম চালু করে ইসি।

গত ২৮ জুলাই নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেয় বিএনপি। তাতে দেখা যায়, ২০২১ সালে বিএনপির আয় হয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা এবং ব্যয়ে করেছে এক কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। ঘাটতি টাকা দলটির ব্যাংকে জমা থাকা অর্থ থেকে মেটানো হয়েছে বলে জানায় দলটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026