1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

বাংলাদেশ ব্যাংকের চিঠি আমানতকারীদের স্বার্থপরিপন্থী কার্যকলাপে অগ্রণীর এমডি ব্যাংক কর্মকর্তাদের আত্মীয়রা চালাচ্ছেন এজেন্ট ব্যাংকিং সেবা। বিমানবন্দর বুথেও ধরা পড়েছে নানা অনিয়ম।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৯৭ বার দেখা হয়েছে

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা পরিচালনায় অনিয়ম খুঁজে পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সেবা পরিচালনা করা হচ্ছে দুয়ার সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে। উদ্বৃত্ত আমানত থাকার পরও এই সেবার মাধ্যমে আমানত সংগ্রহ করা হচ্ছে, যাতে প্রতি মাসে তিন-চার কোটি খরচ বেড়েছে। আবার ব্যাংকের সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অবস্থিত এক্সচেঞ্জ হাউসের প্রধান নির্বাহী নিয়োগেও অনিয়ম পাওয়া গেছে। বিমানবন্দরের বুথের পাসপোর্ট এনডোর্সমেন্ট মাশুলও বেশি আদায় করা হয়েছে।

এমন তথ্যের পরিপ্রেক্ষিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলেছে, এসব অনিয়ম ব্যাংকের এমডির প্রত্যক্ষ মদদ বা প্রশ্রয়ে সংঘটিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনা বারবার লঙ্ঘন করে অনিয়মের মাধ্যমে আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ন করা হয়েছে। এসব অনিয়মের বিষয়ে ব্যাংকটির এমডি কেন্দ্রীয় ব্যাংককে বারবার মিথ্যা তথ্য প্রদান করেছেন। সার্বিক বিবেচনায় ব্যাংকের এমডির কার্যক্রম আইনকানুন না মানা (নন–কমপ্লায়েন্ট) এবং তাঁর ভূমিকা আমানতকারীদের স্বার্থের পরিপন্থী মনে হয়েছে।

তবে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি এমডি হওয়ার আগে থেকেই এসব চলে আসছে। আর ব্যাংকের কোনো কর্মকর্তার আত্মীয় এজেন্ট হতে পারবেন না, এটা কোথাও নেই। আর যদি ব্যত্যয় হয়ে থাকে, আমরা তা সংশোধন করব। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ইতিমধ্যে জবাব পাঠানো হয়েছে। আশা করছি, বিষয়টির সমাধান হয়ে যাবে।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026