1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

পাচারের টাকা ফেরাতে ব্যাংকগুলোকে প্রচারে নামার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৮৯ বার দেখা হয়েছে

দেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকা ফেরাতে ব্যাংকগুলোকে প্রচারে নামার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৮ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশের সবগুলো ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

আয়কর অধ্যাদেশ অনুসারে অফশোর ট্যাক্স অ্যামনেস্টি বিষয়ে কার্যক্রম গ্রহণ ও প্রচার প্রসঙ্গে ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘অর্থ আইন, ২০২২ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা-১৯ঋ অনুসারে চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময়সীমার মধ্যে ৭ শতাংশ কর প্রদান করে বাংলাদেশের বাইরে যেকোনোরূপে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে।’

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত এফই সার্কুলার চিঠি নম্বর ২৬, তারিখ: ১৮ জুলাই, ২০২২ ইতোমধ্যে জারি করা হয়েছে। অফশোর ট্যাক্স অ্যামনেস্টি বিধান সংক্রান্ত বর্ণিত বিষয়টি শাখা পর্যায়ে বিজ্ঞপ্তি আকারে প্রদর্শনসহ গ্রাহকদের মাঝে বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ জ্ঞাপন করা হলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026