1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত একবারে ৩ হাজার ডলার কেনা যাবে মানি চেঞ্জার থেকে

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ফের ক্ষেপণাস্ত্র হামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

ফের ইউক্রেনে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। চলতি মাসে নবমবারের মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া । এতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। খবর বিবিসি।

কর্মকর্তারা জানান, দক্ষিণ-পশ্চিমে কৃষ্ণ সাগরের বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ভিনিতসা, খমেলনিটস্কি এবং জাইটোমিরের কেন্দ্রীয় অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কিয়েভের সামরিক প্রশাসন জানায়, প্রাথমিক তথ্য থেকে ধারণা করা হচ্ছে সমস্ত আগত ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এই মাসে রাশিয়া এই শহরটিতে নবমবারের মতো বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার, ইউক্রেন বলেছে যে তারা ছয়টি কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানায়, কিইভের দারনিত্যা এলাকায় একটি গ্যারেজে আগুন লেগেছিল, তবে কেউ আহত হয়নি।

কিয়েভের বেসামরিক সামরিক প্রশাসনের প্রধান বলেন, কাস্পিয়ান সাগরে রাশিয়ার কৌশলগত বোমারু বিমান থেকে একটি ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, কিয়েভের পূর্বে দেসনিয়ানস্কি জেলার একটি অনাবাসিক ভবনে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে কেউ আহত হয়েছে কিনা সে সম্পর্কে তিনি কিছু জানান নি।

বুধবারে উভয় পক্ষই বেসামরিক এলাকায় গোলাগুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। খেরসনের কাছে একটি পাঁচ বছরের ছেলেসহ ১৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026