1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত একবারে ৩ হাজার ডলার কেনা যাবে মানি চেঞ্জার থেকে

মেক্সিকোতে কার রেসিং শোতে বন্দুক হামলা, নিহত ১০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে কার রেসিং শোতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯ জন।

স্থানীয় সময় শনিবার (২০ মে) মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি কার রেসিং অনুষ্ঠানে গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

স্থানীয় পৌর সরকারের বরাতে রয়টার্স জানায়, শনিবার স্থানীয় সময় দুপুরে মেক্সিকোর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার-শোতে এই বন্দুক হামলা হয়, এতে কমপক্ষে ১০ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

মেক্সিকোর এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এই হামলা হয়। ৯১১ তে রিপোর্ট অনুযায়ী, দুপুর সোয়া দুইটার পর লম্বা বন্দুকধারী লোকেরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে গ্যাস স্টেশনে কার রেসিং শোতে অংশগ্রহণকারীদের ওপর এলোপাতারি গুলি করতে শুরু করে।

শহরের মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেন, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ এ ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।

প্রতিবেদনে বলা হয়, মিউনিসিপ্যাল ​​ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026