1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ফের ট্রাম্পের ক্ষোভ বরিশালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : জীবনের অভিজ্ঞতার বাস্তব কণ্ঠস্বর শুনি প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, বুঝতে পারিনি আপনিই ভারতের আসল বস, আমাকে ক্ষমা করে দিন: মাস্ক আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক    অনলাইন ডেস্ক

কানাডায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার কানাডার সুদূর উত্তরের রিও টিন্টো খনির উদ্দেশে শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খনি কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যে, অল্প কিছু লোককে নিয়ে একটি বিমান তাদের ডায়াভিক খনিতে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে। এর ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান চলাচলকারী একটি সূত্র জানিয়েছে, ওই দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে একজন বেঁচে গেছেন।

ওন্টারিওর দ্য জয়েন্ট রেসকিউ কো-অরডিনেশন সেন্টার জানিয়েছে, ফোর্ট স্মিথ থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে উড্ডয়নের কিছু সময় পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে। জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, চার্টার ফ্লাইটটি রানওয়ের শেষদিক থেকে ১ দশমিক ১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026