1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৯৫ আসনে ভোটগ্রহণ চলছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ২৪৪ বার দেখা হয়েছে

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়েছে। এই দফায় দেশজুড়ে ১২টি রাজ্যের ৯৫টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে।

এর মধ্যে রয়েছে তামিলনাড়ু (৩৮), কর্নাটক (১৪), মহারাষ্ট্র (১০), উত্তর প্রদেশ (০৮), ওড়িষ্যা (৫), অসম (৫), বিহার (৫), পশ্চিমবঙ্গ (৩), ছত্তিশগড় (৩), জম্মু-কাশ্মীর (২), পডুচেরি (১), মনিপুর (১) টি আসন। মঙ্গলবার সন্ধ্যায় ছয়টায় এই প্রতিটি কেন্দ্রেই নির্বাচনী প্রচারণা শেষ হয়।
যদিও এদফায় ৯৭টি আসনের জন্য ভোট নেওয়ার কথা থাকলেও ত্রিপুরা রাজ্যের ‘ত্রিপুরা পূর্ব’ লোকসভা কেন্দ্র এবং তামিলনাড়ুর ‘ভেলোর’ লোকসভা কেন্দ্র দুইটিতে নির্বাচন বাতিল করা হয়েছে। আইন-শৃঙ্খলা জনিত কারণে ত্রিপুরা পূর্ব আসনে আগামী ২৩ এপ্রিল ভোট নেওয়া হবে। অন্যদিকে, ভেলোর কেন্দ্রের ডিএমকে প্রার্থীর কার্যালয় থেকে প্রচুর পরিমান অর্থ উদ্ধারের পর ওই কেন্দ্রেও নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

এ দফায় দেশজুড়ে সাড়ে ১৫ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোট গ্রহণ কেন্দ্র (পোলিং বুথ) থাকবে দেড় লাখের বেশি। সকাল সাতটা থেকে শুরু হবে নির্বাচন, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। যদিও নিরাপত্তার খাতিরে কোন কোন জায়গায় আরও আগেই শেষ হবে নির্বাচন। এ দফায় মোট ১৫০০ এর বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। যার মধ্যে ২৭ শতাংশ প্রার্থীই আবার কোটিপতি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026