1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

শবেবরাত উপলক্ষে সরকারি ছুটি সোমবার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ১৭৯ বার দেখা হয়েছে

শবেবরাত উপলক্ষে ২১ এপ্রিল রবিবারের পরিবর্তে ২২ এপ্রিল সোমবার ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল বুধবার সন্ধ্যায় আগামী ২২ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরআগে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ঘোষণা করেছেন, পবিত্র শবেবরাত পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২১ এপ্রিলই পালিত হবে। তিনি বলেন, একটি সংগঠন চাঁদ দেখার দাবি করলেও গত ৬ এপ্রিল দেশের কোথাও চাঁদ দেখার খবর পায়নি জাতীয় চাঁদ দেখা কমিটি।

পরে এ বিষয়ে আবারো যে কমিটি গঠন করে দেওয়া হয় সেই কমিটিও গতকাল একমত পোষণ করে জানিয়েছে ৬ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ এপ্রিলেই শবেবরাত পালন করা হবে।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী। তবে ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠনের নেতারা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, গত ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে এবং সে বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।

এমন অবস্থায় দফায় দফায় বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ১১ সদস্যের কমিটি গঠন করে দেন। যার নেতৃত্বে ছিলেন মাওলানা আবদুল মালেক। গতকাল এই কমিটির সুপারিশের ভিত্তিতে আগের ঘোষণাই বহাল রাখা হলো।

এদিকে গত সোমবার শাবান মাসের চাঁদ দেখা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন শুনানির জন্য গ্রহণ করার পর ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালককে আবেদনকারীদের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করার জন্য বলেছিল আদালত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026