1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

ফরিদপুরে চার প্লাটুন বিজিবি মোতায়েন।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে পিটিয়ে হত্যা ও পাঁচজন আহতের ঘটনায় দেশজুড়ে আলোচনা চলছে। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ বুধবার সকাল ৯টায় মধুখালীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার।

জেলা প্রশাসক বলেন, ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদরসহ মধুখালী উপজেলার পঞ্চপল্লীর কাছে ও বাঘাট বাজার এলাকায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও গ্রাম পুলিশ টহল দিচ্ছে। আজ সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওইসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গত ১৮ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হন আরও ৫ জন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবারও মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ ছাড়া পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষ হয়। এতে অনেকেই আহত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026