1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আওয়ামী লীগ নেতার স্ট্যাটাস, সমালোচনার ঝড়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ২২৪ বার দেখা হয়েছে

 

ডিজিটাল ডেস্ক

 

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ ভাঙ্গুড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. বাকি বিল্লাহের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ভাগনে। এর আগেও তার বিরুদ্ধে ফেসবুকে বিতর্কিত লেখালেখির অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতের কোনো এক সময় আবুল কালাম আজাদ ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি পোস্ট করা হয়। বুধবার (১ মে) সকালে স্থানীয় নেতা-কর্মীদের দৃষ্টিগোচর হরে সেটি ছড়িয়ে পড়তে শুরু করে এবং সমালোচনা শুরু হয়।

আওয়ামী লীগ নেতা সরদার আবুল কালাম আজাদ ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘হাসিনার নিয়ম-নীতির বিবর্তনে, এই অঞ্চলে নেতা-কর্মী-জনগণের চরিত্রে পালাক্রমে ধর্ষণ চলিতেছে। তবুও আমি সতী…’

সমালোচনার মুখে পড়ে একপর্যায়ে বুধবার বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে পোস্টটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেওয়া হয়।

উপজেলার দিলপাশার ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন আহমেদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সরদার আজাদ আঙুল ফুলে কলা গাছ হয়েছেন। এখন তিনি শেখ হাসিনার নেতৃত্ব মানেন না। এই নেতার কঠোর শাস্তি হওয়া উচিত।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সরদার আজাদের মামা লোকমান হোসেন বলেন, আজাদ ফেসবুকে যেটা লিখেছে। সেটা সে কোনোভাবেই লিখতে পারে না। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে বিষয়টি জানিয়েছেন। দলীয় আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ নেতার এমন স্ট্যাটাস খুবই ন্যাক্কারজনক। কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত সরদার আবুল কালাম আজাদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026