1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

দুই ট্রেনের সংঘর্ষ ২৪ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধারকাজ, শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২০৫ বার দেখা হয়েছে
ডিজিটাল ডেস্ক

গাজীপুরে তেলবাহী ট্রেন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনার ২৪ ঘণ্টা পরও উদ্ধারকাজ শেষ হয়নি। এতে চরম শিডিউল বিপর্যয়ে পড়েছে উত্তর-পশ্চিমাঞ্চলগামী ট্রেন। কাঙ্ক্ষিত ট্রেনের আশায় ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা।

জানা গেছে, গতকাল শুক্রবার (৩ মে) বিকাল ৪টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু হয়। উদ্ধারকাজ এখনও চলছে।

রংপুর এক্সপ্রেসের যাত্রী রুমানা আক্তার জানান, আজ শনিবার সকাল ৯টার ট্রেন ধরার জন্য সকাল সাড়ে ৮টা থেকে কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করছেন তিনি। তবে দুপুর আড়াইটাতেও ট্রেন পাননি। এই তীব্র গরমে ভীষণ কষ্ট হচ্ছে বলেও জানান তিনি।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহগামী প্রায় সব ট্রেনই দুই থেকে তিন ঘণ্টা বিলম্বে চলাচল করছে।

তিনি আরও বলেন, গতকাল জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার পর দ্বিতীয় লাইনটি পুনরুদ্ধার করতে না পারায় উত্তর-পশ্চিম রুটের ট্রেনগুলো জয়দেবপুরে সিঙ্গেল লাইন ব্যবহার করছে। তবে আজকের মধ্যে দ্বিতীয় লাইন পুনঃস্থাপনের বিষয়ে তারা আশাবাদী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026