1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

আজও দাবদাহ বয়ে যাবে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ১৭৬ বার দেখা হয়েছে

ভূমিতে দাবদাহের দাপট আর সাগরে ঘূর্ণিঝড় ‘ফণী’র নড়াচড়া। একদিকে গরমের কষ্ট, অন্যদিকে ঘূর্ণিঝড়ের আতঙ্ক। সপ্তাহের প্রথম তিনটি দিন এভাবেই কেটেছে। এর মধ্যে গতকাল সোমবার সকাল ও সন্ধ্যায় আকাশে খানিকটা মেঘ আর হালকা বাতাস ছিল। তবে তা সারা দিনের গরমের কষ্ট কমাতে পারেনি।

আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তির কিছু নেই। আজ মঙ্গলবারও দাবদাহ বয়ে যাবে রাজধানী ঢাকাসহ টাঙ্গাইল, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল জেলার বেশির ভাগ এলাকায়। এসব এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে শুধু সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও ঢাকায় দাবদাহে মানুষ ভুগলেও বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়। বৃষ্টিপাতের পরিমাণ ৪৮ মিলিমিটার।

গত দুই দিন ধরে ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের তামিলনাড়ু ও কেরালার দিকে এগোচ্ছিল। তবে গতি ধীর হওয়ায় ঝড়ের কেন্দ্রে শক্তি বেড়ে গেছে। ফলে আজও দেশের সব বন্দর ও কক্সবাজার উপকূলকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলের ৪০০ কিলোমিটারের মধ্যে এলে বোঝা যাবে এটি এখানে আঘাত হানবে কি না। ঘূর্ণিঝড়টি এখন বাংলাদেশের উপকূল থেকে দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026