1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

রাজশাহী অঞ্চলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ১৭২ বার দেখা হয়েছে

তাপদাহে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী অঞ্চল। বইছে ‘লু’ হাওয়া। পাশাপাশি ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে উঠেছে প্রাণিকূল। সোমবার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রবিবার রাজশাহীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আগুনের মত উত্তপ্ত বাতাসে দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। একটু স্বস্তির আশায় মানুষ এমনকি প্রাণিকূলও খুঁজতে শুরু করে ছায়া।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, ‘তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। ৪০ এর ওপরে উঠলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে বলা হয়ে থাকে।’

তিনি বলেন, ‘সোমবার দুপুরে রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। চলতি মৌসুমে এটাই রাজশাহী অঞ্চল তথা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টি না হলে তাপমাত্রা আরও বাড়তে পারে।’

আবহাওয়া অফিসের তথ্য বলছে, ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ২০০৫ সালের ১২ জুন রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১৪ সালের ২১ মে উঠেছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২০১৬ সালের ২৯ এপ্রিল উঠেছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর বিভাগীয় শহর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড অতিক্রম করেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026