1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

আদালতের পেশকারকে ঘুষ দিলেন ফাঁসির আসামি, ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি

 

 

জয়পুরহাটে স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি দেওয়ান বেদারুল ইসলামের কাছ থেকে টাকা নিচ্ছেন এক ব্যক্তি, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে আদালত পাড়ায়। আসামি দেওয়ান বেদারুল ইসলাম নিজেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভিডিওতে দেখা যায়, বেদারুল ইসলামের বাসায় জ্যাকেট গায়ে এক ব্যক্তি প্রবেশ করেন। তাকে ঘরে বসিয়ে বেদারুল কিছুক্ষণের জন্য চলে যান। এরপর একটি লাল রঙের ব্যাগ নিয়ে ফিরে আসেন। পরে ব্যাগের ভেতর থেকে টাকার বান্ডিল বের করে ওই ব্যক্তির হাতে তুলে দেন।

বেদারুলের বাসায় গিয়ে টাকা নেওয়া ব্যক্তিটি জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী এস এম শাহিন বলে জানিয়েছেন আইনজীবীরা।

এরই মধ্যে বেঞ্চ সহকারী এস এম শাহিন ও ফাঁসির আসামি দেওয়ান বেদারুল ইসলামের টাকা আদান-প্রদানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত বেঞ্চ সহকারী এস এম শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টাকা নিয়েছি কিন্তু সেটি ঘুষ নয়। বেদারুল ইসলাম আমার বড় ভাইয়ের বন্ধু। তিনি আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সে দিন ওই টাকা ফেরত নেওয়ার জন্য তার বাসায় গেছিলাম।

উল্লেখ্য, বেদারুল ইসলাম নবম শ্রেণির ছাত্র মোয়াজ্জেম হোসেন হত্যা মামলার আসামি। এ বছরের ৩১ জানুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিনের আদালতে বেদারুল ইসলামসহ ১১ জনকে ফাঁসির আদেশ শোনানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026