1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

ওয়াসার পানিকে নিরাপদ পানিতে পরিণত করুন: হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মে, ২০১৯
  • ১৭৪ বার দেখা হয়েছে

ওয়াসার পানিকে নিরাপদ পানিতে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওয়াসার পানি নিয়ে অ্যাডভোকেট তানভীরের করা এক রিটের প্রেক্ষিতে রবিবার এ নির্দেশ জারি করেন হাইকোর্ট।

বেশ কিছু দিন ধরে ওয়াসার পানি কতটা ‘সুপেয়’ তা নিয়ে উঠেছে নানা বিতর্ক। রাজধানী ঢাকায় ওয়াসার পানি নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন ধরণের অভিযোগ দেখা যায় গণমাধ্যমগুলোতে।
চলতি বছরের এপ্রিলে ওয়াসার এমডি এক বক্তব্যে বলেছিলেন ‘ওয়াসার পানি শতভাগ সুপেয়’। এর প্রতিবাদে ২৩ এপ্রিল মঙ্গলবার ওয়াসার এমডিকে ‘সুপেয় পানির’ তৈরি শরবত খাওয়ানোর জন্য কারওয়ানবাজারে ওয়াসা ভবনের সামনে হাজির হয়েছিলেন ঢাকার জুরাইনের কয়েকজন বাসিন্দা।

গণমাধ্যমের কল্যাণে এ অভিনব প্রতিবাদের ঘটনা সারাদেশের আলোচনার বস্তুতে পরিণত হয়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে নাগরিকরা প্রতিবাদ করা শুরু করেন।

সম্প্রতি অ্যাডভোকেট তানভীর আদালতে ওয়াসার পানির মান নিয়ে রিট করলে আদালত ওয়াসার পানির মান সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে মতামত চান। সে রিটের ফলাফল হিসেবেই সরকারকে এ নির্দেশ প্রদান করেন আদালত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026