1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল শাহবাগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে

।অনলাইন ডেস্ক

 

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় তারা লাকি আক্তারকে গ্রেফতারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) দিবগত রাত সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এর আগে ‘পুলিশের ওপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তারসহ অন্যান্য ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল’—শীর্ষক কর্মসূচির ডাক দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

শিক্ষার্থীরা ‘শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, শাহবাগের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। নতুন করে আর কোনো শাহবাগ হতে দেওয়া হবে না।

মিছিল শেষে শাহবাগে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে আলী বলেন, চব্বিশের বাংলায় আর কোনো শাহবাগ তৈরি হবে না। পুলিশের মধ্যে অনেক ফ্যাসিবাদের দোসর রয়েছে, তবে একথাও সত্য, পুলিশের অনেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য জীবন দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা করেছে। লাকিসহ শাহবাগীদের গ্রেফতার করতে হবে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026