1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ফের ট্রাম্পের ক্ষোভ বরিশালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : জীবনের অভিজ্ঞতার বাস্তব কণ্ঠস্বর শুনি প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, বুঝতে পারিনি আপনিই ভারতের আসল বস, আমাকে ক্ষমা করে দিন: মাস্ক আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

শুল্ক নিয়ে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

শুল্ক কমানো, ছাড় বা এ নিয়ে সময় চেয়ে বৈঠকের অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।

এই পোস্টটির মূল বিষয় ছিল চীন। এতে তিনি চীনকে হুমকি দিয়ে বলেছেন, যদি তারা যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চীনা পণ্যের শুল্ক দাঁড়াবে ১০৪ শতাংশ। সঙ্গে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনার কথা বলেছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, “রেকর্ড পরিমাণ শুল্ক, অ-আর্থিক শুল্ক, অবৈধ ভর্তুকি এবং দীর্ঘমেয়াদি মুদ্রা কারসাজির ওপর গতকাল চীন (যুক্তরাষ্ট্রের ওপর) পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে তাহলে তাদের ওপর আরও শুল্ক আরোপ করা হবে এমন সতর্কতা দেওয়ার পরও চীন এ কাজ করেছে।”

তিনি আরও লিখেছেন, “যদি চীন ৮ এপ্রিল ২০২৫ এর মধ্যে বাড়তি ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্র চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে। যা ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। সঙ্গে চীন এ নিয়ে কথা বলার জন্য যেসব বৈঠকের আহ্বান জানিয়েছে তার সবগুলো বাতিল করা হবে।”

অন্য দেশগুলোর সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, “অন্য যেসব দেশও বৈঠকের জন্য অনুরোধ করেছে, তাদের সঙ্গে আলোচনা খুব দ্রুত শুরু হবে। এ বিষয়ে আপনার মনযোগের জন্য ধন্যবাদ!”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026