1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩, মামলা ৪০ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ফের ট্রাম্পের ক্ষোভ বরিশালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : জীবনের অভিজ্ঞতার বাস্তব কণ্ঠস্বর শুনি প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, বুঝতে পারিনি আপনিই ভারতের আসল বস, আমাকে ক্ষমা করে দিন: মাস্ক আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ৫২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

 

নাইজেরিয়ায় সহিংসতার ঘটনায় ৫২ জন নিহত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রেড ক্রসের একটি সূত্র জানিয়েছে, নাইজেরিয়ার মালভূমি রাজ্যে হামলাকারীরা ৫২ জনকে হত্যা করেছে। আন্তঃসাম্প্রদায়িক সংঘাত এবং জমি বিরোধের কারণে পরিচিত এই অঞ্চলে সর্বশেষ ভয়াবহ সহিংসতার ঘটনা এটি। খবর এএফপির।

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলের নতুন প্রস্তাবগাজায় যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলের নতুন প্রস্তাব
মধ্যাঞ্চলে অবস্থিত এই রাজ্যে দুই সপ্তাহেরও কম সময় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ায় প্রেসিডেন্ট বোলা টিনুবু এই সঙ্কট তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) রাতে বাসসা এলাকার জিকে এবং কিমাকপা গ্রামে ওই হামলা চালানো হয়। চলতি মাসে ওই একই রাজ্যের বোক্কোস এলাকার গ্রামে এর আগেও সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে ৫২ জনকে হত্যা করেছে।

নেতানিয়াহু ইসরাইলের ‘শত্রু’: সাবেক সেনাপ্রধাননেতানিয়াহু ইসরাইলের ‘শত্রু’: সাবেক সেনাপ্রধান
মালভূমি রাজ্যের রাজধানী জোস থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে ওই হামলা চালানো হয়। মুসলিম ফুলানি পশুপালক এবং খ্রিষ্টান কৃষকদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ প্রায়ই মারাত্মক সহিংসতায় রূপ নেয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উপস্থিতি কম সেখানে হামলার ঘটনা আরও বেশি ঘটতে দেখা যায়।

রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করেছি। তিনি জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনও চলছে। ওই কর্মকর্তা জানান, সেখানে হামলার ঘটনায় আরও ৩০ জন আহত এবং আরও ৩০টি বাড়ি-ঘরে আগুন দেওয়া হয়েছে।

তবে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতের সংখ্যা ৫৪। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, হামলার কারণে শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাইক এলাকার বাসিন্দা ডোরকাস জন বলেন, অজ্ঞাত হামলাকারীরা এখানে এসে সব জায়গায় গুলি চালিয়েছে। অন্যান্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১০০ জন সশস্ত্র লোক পুরো গ্রামে হামলা চালিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026