1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

সরকারি ও বেসরকারি ৩৯ সেবা মিলবে না আয়কর রিটার্ন ছাড়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

২০২৪-২৫ অর্থবছর থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমা না দিলে ৩৯ ধরনের সরকারি ও বেসরকারি সেবা পাওয়া যাবে না। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্দেশনা দিয়েছে এবং তা কার্যকর হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব সেবা নিতে গেলে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। কেউ প্রমাণপত্র না দেখালে তাকে সেবা দেওয়া হবে না। এনবিআর জানিয়েছে, করদাতা বাড়ানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রিটার্ন ছাড়া সেবা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে কিছু সেবায় রিটার্ন বাধ্যতামূলক ছিল, তবে এবার নতুন করে তালিকা পর্যালোচনা করে ১৩টি বাদ দিয়ে ৩৯টি চূড়ান্ত করা হয়েছে।

যেসব সেবা পেতে আয়কর রিটার্ন জমার প্রমাণ লাগবে:

১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ।

২. কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হওয়া।

৩. আমদানি-রপ্তানি সনদ গ্রহণ বা নবায়ন।

৪. ট্রেড লাইসেন্স নবায়ন।

৫. সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স নবায়ন।

৬. জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় বা হস্তান্তর।

৭. বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যপদ নবায়ন।

৮. বিবাহ নিবন্ধনের লাইসেন্স গ্রহণ বা নবায়ন।

৯. ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ।

১০. দলিল লেখক বা ভেন্ডার লাইসেন্স।

১১. ড্রাগ, ফায়ার, পরিবেশ, বিএসটিআই লাইসেন্স।

১২. বাণিজ্যিক ও শিল্প গ্যাস সংযোগ।

১৩. আবাসিক গ্যাস সংযোগ।

১৪. বিদ্যুৎ সংযোগ।

১৫. ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট।

১৬. ইটভাটার লাইসেন্স।

১৭. ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি।

১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ।

১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স।

২০. আমদানির জন্য ঋণপত্র খোলা।

২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত।

২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র।

২৩. জাতীয় নির্বাচনে অংশগ্রহণ।

২৪. প্রশাসনিক বা ব্যবস্থাপনা পদে বেতন গ্রহণ।

২৫. দশম গ্রেড বা তার উপরে সরকারি চাকরি।

২৬. মোবাইল ব্যাংকিং কমিশন গ্রহণ।

২৭. কনসালটেন্সি বা ক্যাটারিং সার্ভিস গ্রহণ।

২৮. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট।

২৯. বড় মোটরযান নিবন্ধন বা মালিকানা পরিবর্তন।

৩০. এনজিওর বিদেশি অনুদান ছাড়।

৩১. ই-কমার্স লাইসেন্স নবায়ন।

৩২. ক্লাবের সদস্যপদ।

৩৩. সরকারি দরপত্রে অংশগ্রহণ।

৩৪. পণ্য আমদানি বা রপ্তানি।

৩৫. রাজউকসহ উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন।

৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদান।

৩৭. নির্দিষ্ট ব্যক্তিকে পণ্য বা সেবা সরবরাহ।

৩৮. হোটেল, হাসপাতাল, কমিউনিটি সেন্টারের লাইসেন্স।

৩৯. সামাজিক বা করপোরেট অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া।

এনবিআর জানিয়েছে, করযোগ্য আয় না থাকলেও শূন্য রিটার্ন জমা দিয়ে এসব সেবা গ্রহণযোগ্য হবে। সেবাগ্রহীতাদের তাই রিটার্ন দাখিলের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026