1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক, পরিশোধ করা যাবে ঘরে বসেই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 

ব্যক্তি করদাতাদের (Individual Taxpayers) জন্য আগামীকাল সোমবার থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে চার ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

আজ রোববার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়েছে। এতে সই করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড এই আদেশ দ্বারা ৪ আগস্ট থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য সব স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (www.etaxnbf.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল।

তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা; শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে); বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির ক্ষেত্রে এই শর্ত শিথিল করা হয়েছে। তবে তাঁরা ইচ্ছা করলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

আদেশে আরও বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে ওই চার ধরনের করদাতারা বাদে অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে ওই করদাতা পেপার রিটার্ন (কাগজে ফরম পূরণ) দাখিল করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, গত বছর নির্দিষ্ট এলাকার অধিক্ষেত্রের অধীন ব্যক্তি করদাতা, সারাদেশের সব ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কতিপয় বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলে ব্যাপক সাড়া দিয়ে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মীরা কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা দেবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026