1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

অনলাইন রিটার্নে স্বস্তির সঙ্গে আছে ভোগান্তিও

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যক্তিগত আয়কর জমা এখন পুরোপুরি অনলাইনে। ঘরে বসে মানুষ অনলাইনে ই-রিটার্ন জমা দিতে পারছে। এতে করদাতাদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। তবে অনলাইনে জমা দিতে গিয়েও বিড়ম্বনায় পড়েছেন অনেকে। ১ কোটি ৪৫ লাখেরও বেশি টিআইএনধারী রয়েছেন। এর মধ্যে অনেকেই কম্পিউটারে টিআইএন দিতে অভ্যস্ত নন। ফোনে রিটার্নের সব ধরনের ফিচার পাওয়া যায় না। নির্ধারিত সময়ে ওটিপি আসে না। গাড়ি এবং সঞ্চয়পত্রের কর সমন্বয় হতে সময় নেয়। এতে গ্রাহকরা ভোগান্তিতে পড়েন।

এনবিআরের তথ্য অনুসারে, গত ৪ আগস্ট থেকে সারা দেশের সব ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারা দেশের সব ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

এনবিআর জানায়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত অথবা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এ ছাড়া অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মীরা কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026