1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে
বিশেষ প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত ও জাপান সফরসহ অন্যান্য দ্বিপক্ষীয় সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আলোচনার মাধ্যমেই উপযুক্ত সময়ে সফরের সময়সীমা নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রীর বর্তমান ব্যস্ততা ও উভয় দেশের মধ্যকার কূটনৈতিক আলোচনার ভিত্তিতেই এই সফরের সিদ্ধান্ত নেওয়া হবে। জাপানের সফরের বিষয়টিও দুই দেশের সুবিধাজনক সময়ে নির্ধারিত হবে।
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো দেশের শীর্ষ পর্যায়ে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলে বিদ্যমান একাধিক অমীমাংসিত সমস্যা সমাধানের পথ সুগম হয়। ভারত ও বাংলাদেশের সরকারপ্রধানদের মধ্যে বৈঠক হলে তা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বড় সুযোগ তৈরি করবে। এ প্রেক্ষাপটে উদ্ভূত কূটনৈতিক সুযোগের সঠিক ব্যবহার করা ভারতের পক্ষে ইতিবাচক হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্য দ্বিপক্ষীয় অগ্রগতির কথা তুলে ধরে শামা ওবায়েদ জানান, সিঙ্গাপুরে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকারি পর্যায়ে সফল বৈঠক সম্পন্ন হয়েছে। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও দেশটির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের একটি প্রকল্প পরিদর্শনের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, প্রযুক্তি ও জ্বালানি খাতে দুই দেশের সমঝতার সম্ভাবনা তৈরি হয়েছে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026