1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

চীনের জালে ৬ গোলে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

চীনের মাটিতে বাংলাদেশের মেয়েদের দাপট যেন থামছেই না। একের পর এক গোল করে স্বাগতিকদের রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে চীনকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

মকিতে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ। আক্রমণের পর আক্রমণে চীনের রক্ষণকে ব্যস্ত রাখার ফলও আসে দ্রুত। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক শারিকা রিমনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারেও আক্রমণের ধার কমেনি। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ২৬ মিনিটে কনা আক্তারের গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

বিরতির পরও একই চিত্র। ৩১ মিনিটে মোসাম্মত লিমার গোলে চতুর্থবারের মতো চীনের জাল কাঁপে। মাত্র দুই মিনিট পর আবারও গোল, এবার আইরিন রিয়ার। নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের লিড ৫-০তে নিয়ে যান তিনি। ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে চীনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মোসাম্মত লিমা। ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এখন তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ। পরবর্তী ম্যাচে এলিট গ্রুপের জাপানের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ওঠার পাশাপাশি অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগও তৈরি হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026