1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর অঙ্গীকার: তারেক রহমান আগামী ‘৫ বছরের মধ্যে’ মহাকাশ যুদ্ধে জড়াতে পারে বিশ্ব জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর মূল শক্তি জনগণের আস্থা: প্রধানমন্ত্রী বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন জোরদারের আহ্বান যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষা সময়োপযোগী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌদি আরব ও ওমানের ফ্লাইট সূচি স্বাভাবিক অবস্থায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটগুলো আজ, ১ মার্চ, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যাত্রীদের অনুরোধ করা হচ্ছে ফ্লাইটের নির্ধারিত সময়ের কমপক্ষে চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করতে।

তবে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ এবং কাতারের রাজধানী দোহায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের সঙ্গে পুনরায় যোগাযোগ করবে।

ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের যোগাযোগ নম্বর ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026